শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় আন্তর্জাতিক কেরাত মাহফিল ও কোরআন তেলওয়াত প্রশিক্ষণ সমাপ্ত

কলাপাড়ায় আন্তর্জাতিক কেরাত মাহফিল ও কোরআন তেলওয়াত প্রশিক্ষণ সমাপ্ত

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

কলাপাড়ায় ৫দিন ব্যাপী আন্তর্জাতিক কেরাত মাহফিল ও পবিত্র কোরআন তেলওয়াত প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কলাপাড়া উপজেলা ও মহিপুর থানা শাখার উদ্যোগে ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে খেপুপাড়া কেন্দ্রীয় মসজিদে পাঁচ দিন ব্যাপী পবিত্র কুরআন তেলাওয়াত প্রশিক্ষণের সমপ্ত হয়। সমাপনি দিনে কলাপাড়া পৌরসভার কাউন্সিলর হাফেজ আল আমিনের সভাপতিত্বে অতিথি প্রধান বক্তা হিসাবে ছিলেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু।

প্রধান প্রশিক্ষক ছিলেন হাফেজ ক্বারী আব্দুল হক সাহেব, হাফেজ ক্বারী মাঞ্জুর বিন মস্তফা। আরো উপস্থিত ছিলেন , হাফেজ ক্বারী মাও. জাহিদুল ইসলাম, , হাফেজ ক্বারী মাও. এরশাদুল্লাহ ও শিশু ক্বারী ছাফিউল ইসলাম প্রমুখ। অংশগ্রহণকারী , সকল উম্মাত এবং দেশ ও দুনিয়ার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করেন হাফেজ ক্বারী মাঞ্জুর বিন মস্তফা। প্রশিক্ষণে কলাপাড়া উপজেলার ৮১৭ জন হাফেজ অংশগ্রহণ করে। এর আগে বুধবার রাতে কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে কেরাত মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!