শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় মাদ্রাসার ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগে গ্রেফতার-৪

কলাপাড়ায় মাদ্রাসার ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগে গ্রেফতার-৪

রিপোর্টঃ এস এম আলমগীর হোসেনঃ

কলাপাড়ায় নবম শ্রেণির ছাত্রীকে যৌন নিপিড়ন করার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের তাহেরপুর গ্রামের ও পাখীমারা মসজিদের মোয়াজ্জেম সৈয়দ আহম্মেদ মৃধার মেয়ে নবম শ্রেণির ছাত্রী (১৪) মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে তাহেরপুর টিলার রাস্তার মাথায় নিয়ে যৌন হয়রানী করা হয়। ছাত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে গণধর্ষনের হাত থেকে রক্ষা পায় ওই ছাত্রী। এই ঘটনায় ছাত্রীর পিতা সৈয়দ আহম্মেদ মৃধা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা করেন। মামলার আসামীরা হল হলদিবাড়িয়া গ্রামের নাসির মিয়ার ছেলে মো: মামুন (২০), নাসির হাওলাদারের ছেলে মো: ফয়সাল(১৯), আ: রাজ্জাকের ছেলে মো: শফিকুল (১৮), কুমিরমারা গ্রামের গোলাম মাওলার ছেলে মো: শাকিল (১৯), নুর হোসেনের ছেলে জুবায়ের (১৯), হেল্লাল গাজীর ছেলে মো: সরোয়ার হোসেন (২০), নাসির গাজীর ছেলে নোমান (২০), বিল্লাল গাজীর ছেলে হাসান গাজী(২১) ও আবুল কালামের ছেলে মো: নাজমুল(২০)। এ ঘটনায় সোমবার শেষ বিকালে কলাপাড়া থানার এস আই মো: আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত মো: নাজমুল, নোমান সরোয়ার ও হাসানকে গ্রেফতার করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!