বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় প্যানেল মেয়র স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কলাপাড়ায় প্যানেল মেয়র স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় প্যানেল মেয়র স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে পৌর শহরের পুরাতন হাসপাতাল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন তাহিরা ফাইটার দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ৭০০০ টাকার প্রাইজ মানি তুলে দেন কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন এবং পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির।

মনপুরা ফ্যাশন খেলায় রানার্সআপ দল হিসেবে ট্রফি ও ৫ হাজার টাকার প্রাইজ মানি নেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের অতিথিদের হাত থেকে। খেলায় ম্যান অব দ্যা সিরিজ মোঃ সালমানের হাতে ক্রেষ্ট, ১৫০০ টাকার প্রাইজ মানি এবং ম্যান অব দ্যা ম্যাচ মোঃ রানার হাতে ক্রেস্ট ও ১০০০ টাকার প্রাইজ মানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন এবং বিশেষ অতিথি প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবিরের কাছ থেকে।

বাজার ক্রিকেট ক্লাবের আয়োজনে প্যানেল মেয়র স্যাডো ক্রিকেট টুর্নামেন্টে মোট ৩২ টি দল অংশ নেয়। ১৫ ওভারের ফাইনাল খেলায় মনপুরা ফ্যাশন ২৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সব কটি উইকেট হারিয়ে ৩৪ রানে তাহিরা ফাইটার দলের কাছে পরাজিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!