কলাপাড়ায় রাতের আধারে কেটে ফেলা হল শতাধিক ম্যানগ্রোভ প্রজাতির গাছ | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ায় রাতের আধারে কেটে ফেলা হল শতাধিক ম্যানগ্রোভ প্রজাতির গাছ

কলাপাড়ায় রাতের আধারে কেটে ফেলা হল শতাধিক ম্যানগ্রোভ প্রজাতির গাছ

Exif_JPEG_420

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

কলাপাড়ায় রাতের আধারে অন্তত: শতাধিক ম্যানগ্রোভ প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয় প্রভাবশালী একটি চক্র শুক্রবার রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের বেড়িবাঁধের বাইরের গোল পাতা, কেওড়া ও ছইলা গাছ কেটে মাটি চাপা দেয়। জ্বলোচ্ছ্বসের কবল থেকে মানুষের জীবন ও সম্পদ রক্ষার সবুজ দেয়াল হিসেবে চিহিৃত এসব গাছের ধ্বংস লীলা দেখে সবাই হতবাক। এ খবর পেয়ে বন বিভাগের দুই কর্মী শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয় আব্দুল রব শিকদার, রুহুল আমিন ও মতি শিকদার তার একটি ভেকু দিয়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধের বাইরে বনবিভাগের ওইসব ম্যানগ্রোভ প্রজাতির গাছ ধ্বংস করে ফেলেছে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মাসুদ হাওলাদার কলাপাড়া থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গেলে ততক্ষনে স্থানীয় বন উজারকারী ওই চক্র পালিয়ে যায়।
এ বিষয়ে আব্দুল রব শিকদার বলেন, দীর্ঘদিন ধরে ওই জায়গায় চিংড়ি চাষ করতাম। আর স্থানীয় পানি উন্নয়ন বোর্ড অফিসে ওই জায়গার জন্য অবেদন করা হয়েছে। ভেকু দিয়ে মাটি কাটার সময় কিছু গোল পাতা নষ্ট হয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য মাসুদ হাওলাদার জানান, রাতের আধারে ভেকু দিয়ে গাছ গুলো নষ্ট করে ফেলছে। বিষয়টি দেখে পুলিশকে খবর দেয় হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।
লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.শওকত হোসেন বিশ্বাস তপন ঘটনার সত্যতা শিকার করে বলেন, চৌকিদার ও স্থানীয় ইউপি সদস্যকে সংশ্লিষ্টদের কাছে জানাতে বলেছি।
মহিপুর রেঞ্জ’র বিট অফিসার মো.হুমায়ন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দু’জন স্টাফ পাঠিয়েছি। এ বিষয়ে রেঞ্জ অফিসারকে জানিয়েছি।
মহিপুর রেঞ্জ অফিসার আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয় হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!