শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
রাঙ্গাবালীতে ব্যবসায়ীর নগদ টাকা ও মাছ লুটের অভিযোগে গ্রেফতার-১

রাঙ্গাবালীতে ব্যবসায়ীর নগদ টাকা ও মাছ লুটের অভিযোগে গ্রেফতার-১

গোফরান পলাশ:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া
ইউনিয়নে ব্যবসায়ীর উপর হামলা ও মাছ লুটের ঘটনায় অভিযুক্ত সাহারুন মৃধা (৪২) কে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে
রবিবার সকালে আদালতে সোপর্দ করেছে।

এর আগে শনিবার সন্ধ্যা অনুমান ৭টার দিকে উপজেলার টুঙ্গিবাড়িয়া এলাকায় ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও মাছ লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে রাঙ্গাবালী থানায় গাব্বুনিয়া গ্রামের নাসির মোল্লা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অভিযুক্ত আসামিরা হল-টুঙ্গিবাড়িয়া গ্রামের মিন্টু খলিফা, সাহারুন মৃধা, মিরাজ হাওলাদার, সোহেল খলিফা, রবিউল খাঁ ও আরিফ মল্লিক। এদের মধ্যে সাহারুন মৃধাকে ওইদিন রাতেই ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাত ৭টার দিকে টুঙ্গিবাড়িয়া স্লুইস বাজারে বাদী (ব্যবসায়ী) মাছ কিনতে গেলে আসামি মিন্টু খলিফার নেতৃত্বে বাদি নাসির, টমটম চালক মামুন ও সহযোগী বেলাল মালের ওপর লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তাদের কাছ থেকে মাছ কেনার নগদ ৬০ হাজার টাকা সহ ক্রয়কৃত মাছ ছিনিয়ে নেয় আসামিরা।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, ঘটনার সত্যতা পাওয়ায় মামলা নেওয়া হয়েছে। ইতোমধ্যে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!