দুবাইয়ে করোনায় আক্রান্ত হহয়েছে আরও দুই বাংলাদেশী | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
দুবাইয়ে করোনায় আক্রান্ত হহয়েছে আরও দুই বাংলাদেশী

দুবাইয়ে করোনায় আক্রান্ত হহয়েছে আরও দুই বাংলাদেশী

অনলাইন ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে নতুন করে ১৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে দুজন বাংলাদেশী নাগরিকও রয়েছে। এর আগে দেশটিতে দুজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হল। তথ্যটি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
খবর গালফ নিউজের।

আমিরাতের ইংরেজি জাতীয় দৈনিক গালফ নিউজের সোমবারের প্রতিবেদনে স্বাস্থ্য ও প্রশমন মন্ত্রণালয়ের বরাতে বলা হচ্ছে, আজকের ১৪ জন নিয়ে দেশটিতে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ নামক রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে। ইতোমধ্যে সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে জানানো হয়, আজ নতুন করে যে ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের মধ্যে চারজন আমিরাতের নাগরিক। এছাড়া বাংলাদেশের দুজন ছাড়াও ইতালির তিন, নেপালের দুই এবং রাশিয়া, ভারত ও সিরিয়ার একজন করে নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন।

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে লক্ষাধিক মানুষ এখন আক্রান্ত। শতাধিক দেশে বিস্তার লাভ করা কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারানো মানুষের সংখ্যা এখন ৩ হাজার ৮১৬ জন। চীনের পর ৩৬৬ মত্যৃ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে ইতালি। ইরানে মৃতের সংখ্যা ১৯৪।

করোনাভাইরাসের বিস্তার ও সংক্রমণ নিয়ন্ত্রণেল লক্ষ্যে আগামীকাল থেকে স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। সোমবার দেশটির সরকার এই ঘোষণা দিয়েছে। তবে কাতারে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেও এখনো কারও মৃত্যু হয়নি।

এদিকে করোনার বিস্তার ঠেকাতে সৌদি আরবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার থেকে এই নির্দেশনা কার্যকর হবে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়সহ সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!