মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় দূর্যোগ সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কলাপাড়ায় দূর্যোগ সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় দূর্যোগ সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্যাম্পেইনের আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন মূলক সংস্থা “গুড নেইবারস বাংলাদেশ”। এসময় দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহনকারীদের মাঝে লিফলেট বিতরন করা হয়। এ ক্যাম্পেইনে শিক্ষার্থীসহ ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার দেড় শতাধিক নারী-পুরুষ অংশগ্রন করেন।

পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হেদায়েদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গুড নেইবারস ডি আর আর প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক কুমার দাশ, প্রোগ্রাম ম্যানেজার রাজীব বিশ্বাস, প্রোগ্রাম অফিসার সুজয় সরকার, ইউপি সদস্য মো.বাবুল ফরাজী, সিপিপি ইউনিয়ন টিম লিডার মো.রিয়াজ উদ্দিন মৃধা, গ্রাম দুর্যোগ কমিটির সভাপতি জাহিদুল আজমাইল প্রমুখ।

গুড নেইবারস বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার রাজীব বিশ্বাস জানান, উপকুলীয় এলাকার মানুষকে এই দুর্যোগ প্রবন মাসে সচেতনতা বৃদ্ধি সহ জানমালের ক্ষতি কমিয়ে আনার উদ্দেশে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। তবে ধারাবাহিকভাবে কর্ম এলাকা উপজেলার মহিপুর ও নীলগঞ্জ ইউনিয়নে এ ক্যাম্পেইন করা হবে বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!