কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি চুন্নু, সম্পাদক ছালাম | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা
কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি চুন্নু, সম্পাদক ছালাম

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি চুন্নু, সম্পাদক ছালাম

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির বার্ষিক সাধারন সভা ও নির্বাচন সোমবার দুপুর ১২টায় বার ভবনে অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবীদের গোপন ব্যালটের ভোটে সভাপতি পদে অ্যাডভোকেট মো: মজিবুর রহমান-(৩) ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আ: সত্তার-(৫) পেয়েছেন ১২ ভোট।
সম্পাদক পদে অ্যাডভোকেট আ: ছালাম মিয়া-(৩) ও অ্যাডভোকেট শাহজাহান পারভেজ সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তক্রমে পরবর্তীতে লটারীতে আ: ছালাম মিয়া বিজয়ী হয়েছেন। নির্বাচনে নিয়মিত প্রাকটিশনার ৩৩ জন আইনজীবীর মধ্যে ৩২জন বিজ্ঞ আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন যথাক্রমে বিজ্ঞ আইনজীবি জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল, নাথুরাম ভৌমিক ও আলহাজ্ব নুর হোসেন খান।
এরআগে বার ভবনে চৌকি আদালত আইনজীবী সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো: মজিবুর রহমান ও অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন। এসময় বক্তারা আইনজীবীদের ঐক্যবদ্ধ ভাবে সকল আইনজীবীদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সাধারন সভায় সমিতির বার্ষিক আয়-ব্যায়ের রিপোর্ট পেশ করেন বিদায়ী সাধারন সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন।
এদিকে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে কলাপাড়া প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। আইনের শাসন প্রতিষ্ঠায় বিজ্ঞ আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন তাঁরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!