শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ক্যান্সার আক্রান্ত হানিফ না ফেরার দেশে

কলাপাড়ায় ক্যান্সার আক্রান্ত হানিফ না ফেরার দেশে

রাসেল মোল্লাঃ

জীবন যুদ্ধে হার মেনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন অষ্টম শ্রেনী পড়ুয়া ক্যান্সার আক্রান্ত হানিফ।

রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত চারটার দিকে সে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৬ বছর।

হানিফ কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের দিয়ারমখোলা গ্রামের দিন মজুর আলাউদ্দিন মৃধার ছেলে।

মুসল্লীয়াবাদ এ.কে. মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার তার জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করার কথা ছিল। সোমবার সন্ধ্যায় নামাজে জানাজা শেষে তাকে বাড়ির সামনের করবস্থানে দাফন করা হবে।
এদিকে হানিফের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকা জুড়ে। সহপাঠীসহ স্থানীয়দের কান্নায় ভাড়ী হয়ে উঠছে আকাশ বাতাস। অনেকে আবার তার মৃত্যুতে দু:খ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ মাধ্যমমে স্টাটাস দিয়েছেন।

বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, সাত মাস পূর্বে প্রথমে একটি চোখ আক্রান্ত হয় হানিফের। স্থানীয় চিকিৎসায় সুস্থ্য না হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে গিয়ে জানতে পারে ক্যান্সার অক্রান্তের কথা। চিকিৎসায় ১৬ লাখ টাকা ব্যয়ের কথা জানায় চিকিৎসকরা। ছেলের চিকিৎসা করাতে গিয়ে ভিটে বাড়ি বিক্রি করে সর্বশান্ত হয় হানিফের দুস্থ পরিবার। পরে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক  পত্রিকায় হনিফকে নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে অনেকেই বাড়িয়ে দেন সাহায্যের হাত।

গত ৩০ অক্টোবর মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হলে রবিবার দিবাগত রাত চারটার দিকে সে মারা যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!