কলাপাড়ায় মাছ লু’টে বা-ধা: দূর্বৃত্তদের হা’ম’লা’য় ঘের মালিকের ছেলে গু’রু’তর জ’খ’ম | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
কলাপাড়ায় মাছ লু’টে বা-ধা: দূর্বৃত্তদের হা’ম’লা’য় ঘের মালিকের ছেলে গু’রু’তর জ’খ’ম

কলাপাড়ায় মাছ লু’টে বা-ধা: দূর্বৃত্তদের হা’ম’লা’য় ঘের মালিকের ছেলে গু’রু’তর জ’খ’ম

আপন নিউজ অফিসঃ ঘেরের মাছ লুটে নিতে বাধা দেয়ায় দূর্বৃত্তদের সশস্ত্র হামলায় ঘের মালিকের ছেলে রাসেল মাহমুদ গুরুতর জখম হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটার সময় কুমিরমারা গ্রামের মাটির কেল্লা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে গুরুতর জখম রাসেল মাহমুদকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে মাহবুব গাজীসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৭/৮ জনকে এ ঘটনার জন্য দায়ী করা হয়েছে।

বাদী আবুল কালাম হাওলাদার জানান, তিনি ২০০৫-২০০৬ সালে জমি ক্রয় করে সেখানে মাছের চাষ করে আসছেন। বিবাদীরা বেড় জাল দিয়ে রাতের আধারে মাছ ধরছিল। সেখানে তার ছেলে রাসেল মাহমুদ দেখতে পেয়ে মাছ ধরতে বাধা দিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে-পিটিয়ে  রক্তাক্ত জখম করে। কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ জানান, তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!