বুধবার, ২৯ Jul ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিন জনশক্তি কোম্পানীর ডাকাতির ঘটনায় গ্রেফতার-২

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিন জনশক্তি কোম্পানীর ডাকাতির ঘটনায় গ্রেফতার-২

আমতলী প্রতিনিধিঃ
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিন জনশক্তি কোম্পানীর কোটি টাকা ডাকাতির ঘটনায় সোমবার রাতে রাহাত ফকির ও সেলিম হাওলাদার নামের দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাত রাহাতের কাছ থেকে ডাকাতির সাড়ে ১১ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও কোম্পানী সূত্রে জানাগেছে, আরইডবিউ, এসইডবিউ ও জেটি ট্রেডার্স নামের তিন জনশক্তি কোম্পানী পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক সরবরাহ করে আসছে। ওই তিন কোম্পানীর ৫ শতাধিক শ্রমিক পায়রা তাপ বিদ্যুৎ কাজ করে। জানুয়ারী মাসের ওই শ্রমিকদের বেতন দেওয়ার জন্য বরিশাল প্রিমিয়ার ব্যাংক থেকে আরইডবিউ সাড়ে ১২ লক্ষ, এসইডবিøউ ৩৬ লক্ষ ও জেপি ট্রেডার্স ৫২ লক্ষ টাকা উত্তোলন করে কলাপাড়া উপজেলার তাপ বিদ্যুৎ কেন্দ্রে মাইক্রোবাস (ঢাকা মোট্রো-চ-৫১-৫৭৬১) যোগে  নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে আমতলী-কুয়াকাটা মহাসড়কের টিয়াখালী কলেজ সংলগ্ন স্থানে একটি ভ্যান গাড়ী ও বাঁশ ফেলে মাইক্রোবাসের গতিরোধ করে। পরে পিছন দিক থেকে ৫-৬ টি মোটর সাইকেলে আসা ডাকাত দল  দেশীয় অস্ত্র দিয়ে মাইক্রোবাসের কাঁচ ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং মাইক্রোবাসটি অস্ত্রের মুখে জিম্মি করে টিয়াখালী কাঁচা সড়কে নিয়ে যায়। ওইখানে নিয়ে গাড়ীতে থাকা কোম্পানীর লোকজনকে বেধড়ক মারধর করে টাকা ব্যাগ ছিনিয়ে নেয়। পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক মাইক্রোচালক আবু বক্করকে গ্রেফতার করে। আবু বক্করের তথ্যানুসারে আমতলী থানার ওসি আবুল বাশারের নেতৃত্বে এক দল পুলিশ ওই সময় নাজমুল, বেল্লাল, সোলায়মান ও সুমন প্যাদাকে গ্রেফতার করে। এ ঘটনায় জনশক্তি  আরইডবিøউ কোম্পানীর পরিচালক মোঃ হোসেন বাদী হয়ে আমতলী থানায় ডাকাতি মামলা দায়ের করেন। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে সোমবার রাতে আমতলী থানার ওসি আবুল বাশারের নেতৃত্বে পুলিশ এ ঘটনার সাথে জড়িত আমতলী উপজেলা বিএনপি সভাপতি সদর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন ফকিরের ছেলে রাহাত ফকিরকে কলাপাড়া উপজেলা গামুরতলা গ্রাম ও তারিকাটা গ্রামের সাবেক ইউপি সদস্য বাহাদুর হাওলাদারের ছেলে সেলিম হাওলাদারকে চট্টগ্রাম জেলার বায়েজিদ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। এ সময় জালাল ফকিরের ছেলে রাহত ফকিরের কাছ থেকে সাড়ে এগার লক্ষ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার দুই ডাকাতকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানো নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিন জনশক্তি কোম্পানীর ডাকাতির ঘটনায় জড়িত দুই ডাকাতকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন ডাকাত রাহাত ফকিরের কাছ থেকে সাড়ে ১১ লক্ষ টাকা উদ্ধার করেছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!