কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমাল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমাল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমাল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আপন নিউজ অফিসঃ ঘূর্ণিঝড় রেমাল উপকূলীয় কলাপাড়ায় অতিক্রম করে চলে গেলেও কিন্তু এর রেশ কাটেনি উপকূলীয় অঞ্চল কলাপাড়া। ৪৫ হাজার ঘর বাড়ী পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয় হাজার হাজার গাছপালা।

এছাড়াও জলোচ্ছাসের কারণে ৬-৭ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। জনজীর্ন হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। ঘরে পানি উঠার কারণে গৃহ বন্দী হয়ে পড়েছেন তারা। খেটে খাওয়া দিন মজুররা যেতে পারছে না তাদের কর্মস্থলে।

ঠিক এই সময় মানবিক সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন এর পক্ষ থেকে উপজেলার মহিপুর ইউনিয়নে বেড়িবাঁধের বাহিরের ২০০ পরিবারের মাঝে দিচ্ছে খাদ্য সহযোগিতা। সবার হাতে খাদ্য সহায়তা তুলে দেন মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলু গাজী।

এসময় উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়নের ইউপি সদস্য জাকির হোসেন দুলাল, জাহিদুল ইসলাম সেলিম, মোঃ জামাল হোসেন, মোঃ সিরাজ হাওলাদার, ওয়ার্ল্ড কনসার্ন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সিলভেস্টার মিখায়েল মধু, প্রোগ্রাম অফিসার পায়েল দাস, বিধান বিশ্বাস, মাহামুদা,ডনি মল্লিক, মরিমল প্রমুখ।

প্রতি পরিবার পেয়েছে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, লবন ১ কেজি, চিনি ৫০০ গ্রাম, সয়াবিন তেল ১কেজি, টোস্ট ২০০ গ্রাম, ম্যাগী নুডুলস ৪ প্যাকেট।

কলাপাড়া উপজেলার ওয়ার্ল্ড কনসার্ন এর পরিবর্তন প্রকল্পের প্রোগ্রাম অফিসার জানান, ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন যাপনে বিঘ্ন ঘটায় ওয়ার্ল্ড কনসার্ন এর পক্ষ থেকে এটি একটি ক্ষুদ্র প্রয়াস। আগামীতে তারা ব্যাপক পরিসরে মানুষের পাশে থাকার চেষ্টা ও এই খাদ্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!