কলাপাড়ায় আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি পালিত | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি পালিত

কলাপাড়ায় আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি পালিত

রাসেল মোল্লাঃ

কলাপাড়ায় আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে আনন্দ টিভির ২য় বর্ষপূর্তি পালিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষ্যে র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এসে শেষ হয়। পরে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে কেক কাটা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। কলাপাড়া উপজেলা সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, আনন্দ টিভির কলাপাড়া কুয়াকাটা প্রতিনিধি সুজন মৃধা। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু, রিপোর্টার্স ক্লাব সভাপতি এস কে রঞ্জন, সহ সাধারণ সম্পাদক রাসেল মোল্লা , রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি উত্তম হাওলাদার, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, সাগরকণ্যা নিউজ পোর্টাল সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব, মহিপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী সাঈদ, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি সাইফুল ইসলাম রয়েল, কলাপাড়া সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ও আপন নিউজ বিডি ডটকম নিউজ পোর্টাল সম্পাদক এস এম আলমগীর হোসেন, কলাপাড়া সাংবাদিক ক্লাব সভাপতি নিল রতন কুন্ডু নিলয়। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!