কলাপাড়ায় রাইচ মিল ও আড়তে অ’গ্নি’কাণ্ড; পু’ড়ে গে’ছে শতাধিক বস্তা আলু, পেয়াজ ও মরিচ | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় রাইচ মিল ও আড়তে অ’গ্নি’কাণ্ড; পু’ড়ে গে’ছে শতাধিক বস্তা আলু, পেয়াজ ও মরিচ

কলাপাড়ায় রাইচ মিল ও আড়তে অ’গ্নি’কাণ্ড; পু’ড়ে গে’ছে শতাধিক বস্তা আলু, পেয়াজ ও মরিচ

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌর শহরের কাঠপট্টি ট্রলার ঘাটে তানভির রাইচ মিল ও আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত নয়টার দিকে বিদ্যুৎতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। এতে মিলসহ মিলে থাকা শতাধিক বস্তা আলু ছাড়াও বিভিন্ন মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, পুলিশ ও স্থানীয়রা প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে রাইচ মিলটি সম্পূর্ণ পুড়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্থ্য হয়পাশ্ববর্তী দুটি মিল ও একটি বসত ঘরে।

মিল মালিক তানভীর মুন্সী জানান, আগুনে মিলে থাকা শতাধিক বস্তা আলু, পেঁয়াজ, রসুন, আদা ও মরিচসহ মিলের মেশিন ও যন্ত্রাংশ পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়।

আর কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট খুব অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের চেষ্টা ছিল আগুন পাশ্ববর্তী অন্য মিলে ছড়িয়ে না পড়ে। তবে কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!