মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
পায়রা বন্দর থেকে পাচারকালে বিয়ার জব্দ আটক-৩

পায়রা বন্দর থেকে পাচারকালে বিয়ার জব্দ আটক-৩

আপন নিউজ অফিসঃ পায়রা বন্দর এলাকা হতে ঢাকা পাচারকালে বিপুল পরিমাণে অবৈধ চাইনিজ বিয়ার সহ ৩ যুবককে আটক করেছে পটুয়াখালী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরা। আটকৃত হলেন বসিরুল ইসলাম (২৮) মেহেদী হাসান রাব্বী (২৩) ও রুবেল মুন্সী (২৭)। এদের মধ্যে বাসিরুল ও মেহেদী পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারী চাইনিজ প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে বিভিন্ন পদে কর্মরত।

রুবেল মুন্সী ওই কাভার্ট ভ্যানের চালক। শুক্রবার ২৮ জুন ভোররাতে পটুয়াখালী সেতুর টোল প্লাজা থেকে একটি কাভার্টভ্যান সহ ৩ জনকে আটক করে ভ্যানের ভেতর থেকে ২৬ হাজার ৮ শ’ ৮০ ক্যান বিয়ার উদ্ধার করা হয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরা। জব্দকৃত এসব বিয়ারের অবৈধ বাজার মূল্য ২ কোটি ১৫ লক্ষ ৪ হাজার টাকা। চায়না থেকে নৌপথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় এসেছে বলে ধারনা করা হচ্ছে।

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে। পায়রা বন্দর এলাকা থেকে ঢাকায় পাচারকালে একটি কাভার্ড ভ্যানকে ধাওয়া করে পটুয়াখালী টোল প্লাজায় আটকে তা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। স্বাধীনতার পরে বরিশাল বিভাগে অবৈধ মাদকের এটাই সবেচেয়ে বড় চালান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!