শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়

কলাপাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, সাবেক সাধারন সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, মহসিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, শহিদুল বিশ্বাস, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকি, এমপির পিএস তরিকুল ইসলাম মৃধা সহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি সাংবাদিকদের বলেন, এই অঞ্চলের উন্নয়নের যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর অবদান তার পাশাপাশি সাংবাদিকদের অবদান রয়েছে। তাই আপনারা আমাদের পরিবারের মত, আপনাদের সাথে আমাদের যেন কোন ভুল বোঝাবুঝি না হয়, যেকোনো তথ্য বা সমস্যা হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!