কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত | আপন নিউজ

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

রিপোর্ট- মাইনুদ্দিন আল আতিকঃ

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় মোঃ ছলেমান (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২ টার দিকে মিশ্রিপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ইটবাহী ট্রলির ধাক্কায় নিহত হয়‌ ওই চালক।

নিহত ছলেমান কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের পোনাউপাড়া গ্রামের মোঃ মোজাম্মেল হাওলাদারের বড় ছেলে ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। তার সন্তান সম্ভাবা স্ত্রী রয়েছে।

একই এলাকার ইট-বালু ব্যবসায়ী জাকির মল্লিক ও মিশ্রিপাড়া এলাকার নাসির গাজীর মালিকাধীন ট্রলিতে এ দুর্ঘটনা ঘটিয়েছে। দুর্ঘটনার পর ট্রলি চালক আব্বাস পালিয়ে গেছে

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ছলেমান মিশ্রিপাড়া থেকে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ে রাস্তার মোড় অতিক্রম করার সময় একটি ইটবাহী ট্রলি এসে তাকে ধাক্কা দেয়। এতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে তার মাথা ও বুকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা ছলেমানকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুল হক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে প্রেরণ করা‌ হয় এবং মামলার প্রস্তুতি চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!