কলাপাড়া প্রেসক্লাবের নির্মাণের জন্য এক লাখ টাকা অনুদান দিলেন এমপি মহিব | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়া প্রেসক্লাবের নির্মাণের জন্য এক লাখ টাকা অনুদান দিলেন এমপি মহিব

কলাপাড়া প্রেসক্লাবের নির্মাণের জন্য এক লাখ টাকা অনুদান দিলেন এমপি মহিব

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়া প্রেসক্লাব ভবন নির্মাণে এক লক্ষ টাকা অনুদান করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক ও সদস্যদের হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দেন অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, সৈয়দ নাসির উদ্দিন, টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, সহ-সাধারণ সম্পাদক জীবন মন্ডল, সদস্য হাফিজুর রহমান, ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান পারভেজ টিনু মৃধা, নীলগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ নিজামী, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকি, স্থানীয় এমপির পিএস সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা গাজী হাসিবুল ইসলাম আসিফ, পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান শুভ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমি গাজী,স্থানীয় সংবাদকর্মী রাসেল মোল্লা, এস এম আলমগীর হোসেন ও  পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দোলন ঢালী প্রমুখ। বক্তব্যে এমপি বলেন, আমার পরিবার সব সময় সাংবাদিকদের পাশে আছে এবং থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!