আমতলীতে বিকাশ ব্যবসায়ীকে কু’পি’য়ে হ-ত্যা করে ছয় লক্ষ টাকা ছি’নতা’ই | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে বিকাশ ব্যবসায়ীকে কু’পি’য়ে হ-ত্যা করে ছয় লক্ষ টাকা ছি’নতা’ই

আমতলীতে বিকাশ ব্যবসায়ীকে কু’পি’য়ে হ-ত্যা করে ছয় লক্ষ টাকা ছি’নতা’ই

আমতলী প্রতিনিধিঃ বিকাশ ব্যবসায়ী আবুল কাসেম মোল্লাকে কুপিয়ে হত্যা করে ছয় লক্ষ টাকা ছিনতাই করে নিয়েছে সন্ত্রাসীরা। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার কলাগাছিয়া এলাকায় বৃহস্পতিবার রাত ১০ টার দিকে। আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

জানাগেছে, আমতলী উপজেলার কলাগাছিয়া বাজারের বিকাশ ব্যবসায়ী আবুল কাসেম মোল্লা (২৫) বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ীতে আসছিল। ওই সময় বাড়ীর সামনে ধারালে অন্ত্রধারী সন্ত্রাসীরা তাকে কুপিয়ে নগদ টাকা ছিনতাই করে নেয়। পরে তাকে ধান খেতে ফেলে রেখে যায়। ছেলের বাড়ী ফিরতে বিলম্ব হওয়ায় মা রাহিমা বেগম তাকে খুঁজতে থাকে। পরে ধান খেতে মোবাইলের আলো দেখে মা ও তার মামাতো ভাই সাইদুল ঘটনাস্থলে যায়। পরে তারা তাকে রক্তাক্তাবস্থায় দেখতে পায়। স্বজনরা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। শুক্রবার দুপুরে নিহত আবুল কাসেমের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। এদিকে এ হত্যাকান্ডের ঘটনার বিচার দাবীতে শুক্রবার বিকেলে কলাগাছিয়া বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। নিহত আবুল কাসেম কলাগাছিয়া এলাকার নুর উদ্দিন মোল্লার ছেলে।

নিহত আবুল কাসেমের মামাতো ভাই সাইদুল ইসলাম বলেন, আমার ভাই আবুল কাসেম গতকাল পটুয়াখালী ব্যাংক থেকে ছয় লক্ষ টাকা উত্তোলন করেছেন। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে ওই টাকা নিয়ে বাড়ী ফিরছিল। পথিমধ্যে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনতাই করে নিয়েছে।

নিহতের মা রাহিমা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, মোর পোলাডারে সন্ত্রাসীরা কোপাইয়া হত্যা হরছে । মুই এইয়ার বিচার চাই।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!