নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়
নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার

নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার

আপন নিউজ ডেস্কঃ নিখোঁজ থাকার তিন দিন পর মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগর এলাকা থেকে কলাপাড়া উপজেলার সেরাজপুর গ্রামের বাসিন্দা তরুণ কৃষিবিদ মোঃ শহীদুল ইসলাম (৪২)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) মরদেহ উদ্ধারের পর তার গ্রামের বাড়িতে নেমে আসে গভীর শোক।

পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, মোঃ শহীদুল ইসলাম বুধবার সকালে ঢাকার গুলশান এলাকা থেকে ব্যাংকের একটি কাজ শেষ করে বরিশালের উদ্দেশ্যে রওনা হন। তবে দুপুরের পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তার কোনো খোঁজ মিলছিল না।

শহীদুল ইসলাম স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে বরিশালে বসবাস করতেন। তার বড় ছেলের বয়স আট বছর এবং ছোট ছেলের বয়স তিন বছর। তিনি সেরাজপুর গ্রামের মতিউর রহমানের সন্তান। তার বাবা-মা দুজনই জীবিত আছেন। একমাত্র ভাই এরশাদুল ইসলাম একটি বেসরকারি ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মরত। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় তার একমাত্র বোনের মৃত্যু হয়।

নিহতের খালাতো ভাই রনি দফাদার জানান, মোঃ শহীদুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে আন্তর্জাতিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান সিআইএমএমওয়াইটি-তে (CIMMYT) গবেষণা ও উন্নয়ন সমন্বয়কারী হিসেবে কর্মরত ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি মেধাবী ও সুশৃঙ্খল ছিলেন।

নিখোঁজের পর তার মরদেহ উদ্ধারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ তৈরি হয়। বর্তমানে সেরাজপুর গ্রামজুড়ে চলছে শোক ও মাতম। স্বজনরা এখনো এই মর্মান্তিক ঘটনায় বাকরুদ্ধ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!