মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক

মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর আলীপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে সেনাবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন ৭ পদাতিক ডিভিশনের অধীন ৭ আর্টিলারি ব্রিগেডের ৫২ এমএলআরএস ব্যাটালিয়ানের একটি টহল দল।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদির নেতৃত্বে একটি বি-টাইপ প্যাট্রোল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে গ্রেফতার করেন। পরবর্তীতে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!