গলাচিপায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
গলাচিপায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস,গলাচিপাঃ গলাচিপায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মাদ আরেফিনের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টার দিকে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটকে উপজেলার অফিসার্স ক্লাব কক্ষে উপস্থিত থেকে ফুল ও ক্রেস্ট প্রদান করেন অফিসার স্টাফ ও ইউপি চেয়ারম্যানদয়। এ সময় নব বাংলাদেশে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। পরে উপজেলার চার শহীদ পরিবারের হাতে চেক তুলে দিয়েছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মেহেদি হাসান, গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুর রহমান।

মতবিনিময় সভায় আলোচ্য বিষয় হলো শারদীয় দুর্গা উৎসব, সাম্প্রদায়িক সম্প্রীতি, হাট-ঘাট একশ্রেণির দখলদারিত্ব, ভূমি অফিসে দূর্নীতি, রেজিস্ট্রি অফিসে দূর্নীতি সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!