কলাপাড়ায় ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক’র বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে যুবদল | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক’র বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে যুবদল

কলাপাড়ায় ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক’র বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে যুবদল

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোঃ মাহবুব আলম ফকিরের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে উপজেলা যুবদল।

২১ অক্টোবর সোমবার কলাপাড়া উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ ও সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মজিবুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আদেশ প্রত্যাহার করেন।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলার সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শিপলু খান এর নির্দেশক্রমে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কলাপাড়া উপজেলার অন্তর্গত ৪ নং মিঠাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ফকিরের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো।

অন্যদিকে মিঠাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোঃ মাহবুব আলম ফকিরের বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় ইউনিয়ন যুবদল অভিনন্দন জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!