শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কোয়ারেন্টাইন শেষে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে কাজে যোগ

কোয়ারেন্টাইন শেষে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে কাজে যোগ

আপন নিউজ ডেস্কঃ 

চীন থেকে আসা এক নাগরিক ঢাকায় কোয়ারেন্টাইন শেষ করে কলাপাড়ার ধানখালীর পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে শুক্রবার বিকেলে কাজে যোগদান করেছে। তিনি সম্পুর্ণ সুস্থ্য ও স্বাভাবিক এমনটি নিশ্চিত করেছেন, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার। শনিবার বিকেলে তিনি এ তথ্য নিশ্চিত করে তিনি আরও জানান, কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে কর্মরত প্রায় ১২ শ’ চীনা নাগরিক সবাই সুস্থ্য এবং স্বাভাবিক রয়েছেন। তারা তাঁদের কাজকর্ম করছেন। গত দুই মাসে যেসব চীনা নাগরিক কলাপাড়ায় ফিরেছেন তাঁদের সকলের কোয়ারেন্টাইন শেষে কাজে যোগদানের নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে করোনা প্রতিরোধে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে দুই শয্যার একটি করোনা ইউনিট খোলা হয়েছে। সার্বক্ষণিক যোগাযোগের জন্য বিশেষ মেডিকেল টিম রাখা হয়েছে। কলাপাড়ায় ইতোপূর্বে ইতালি থেকে অন্তত ১৪ নাগরিক বাড়িতে ফিরলেও তারা সবাই সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন বলেও ডাঃ চিন্ময় হাওলাদার নিশ্চিত করেন। তিনি কাউকে আতঙ্কিত না হয়ে সতর্ক এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার অনুরোধ করেছে। একই সঙ্গে কুয়াকাটা পর্যটন এলাকায় কোন বিদেশী নাগরিক অবস্থান নিলে তার ব্যাপারে সঠিক তথ্য পৌছে দেয়ার জন্য উপজেলা ও থানা পুলিশ প্রশাসনকে নিয়ে ইতোমধ্যে সভা করে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!