বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
আমতলীতে বিদ্যালয়ের দাতা সদস্যের টাকা দাখিলে অনিয়মের অভিযোগ

আমতলীতে বিদ্যালয়ের দাতা সদস্যের টাকা দাখিলে অনিয়মের অভিযোগ

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দাতা সদস্যের টাকা দাখিলে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলে আবদুল জব্বার মুসুল্লীসহ ৮ জন দাতা সদস্যের টাকা জমা দেয়ার রশিদ ছিনিয়ে নিয়েছেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধার সন্ত্রাসী বাহিনী। মঙ্গলবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন দাতা সদস্য পদে টাকা জমা দেয়া আবদুল জব্বার মুসুল্লীসহ ৬ জন।
লিখিত বক্তব্যে আবদুল জব্বার মুসুল্লী বলেন, আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে দাতা সদস্য নির্বাচনে গত ৯ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করেন বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোশাররেফ হোসেন। টাকা জমা দানের শেষ তারিখ ছিল গত সোমবার (২ ডিসেম্বর)। অফেরত যোগ্য জনপ্রতি ২০ হাজার টাকা বিদ্যালয়ের তহবিলে জমা দেয়া হয়। টাকা জমা দেয়ার শেষ দিনে ২২ জনে টাকা জমা দেয়। টাকা জমা দিয়ে ফেরার পথে সোমবার বিকেলে আমার, মোতাহার উদ্দিন মৃধা, মোসাঃ মাকসুদা আকতার জোসনা, ফারুক উদ্দিন খান, সাইফুল ইসলাম বাদল, মোঃ মিজানুর রহমান মুসুল্লী, সামসুল আলম মনু মুসুল্লী ও মোঃ মিজানুর রহমানের টাকা জমা দেয়ার রশিদ বিদ্যালয়ের বর্তমান সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধার ২০-২২ জন সন্ত্রাসী বাহিনী ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি সংবাদ সম্মেলনে। তিনি আরো বলেন, বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা আট জমের জমা দেয়া এক লক্ষ ষাট হাজার টাকা আত্মসাৎ ও আমরা যাতে বিদ্যালয়ে দাতা সদস্য হতে না পারি সে জন্য এ ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। বর্তমান সভাপতি নুরুল ইসলাম মৃধা পুনরায় সভাপতি হওয়ার জন্য তার স্ত্রী, পুত্র, ভাই,ভাগ্নে ও ভাইয়ের ছেলেসহ ১৪ জনের নামে টাকা দাখিল করেছেন। জব্বার মুসুল্লী আরো বলেন, প্রধান শিক্ষক টাকা জমা দানে দুইটি রশিদ বই ব্যবহার করেছেন। একটিতে সভাপতি নুরুল ইসলামের লোকজনের টাকা এবং অন্য বইতে আমারসহ ৮ জনের টাকা জমা নিয়েছেন। ওই বই থেকেই কাটা ৮ টি রশিদ তারা ছিটিয়ে নিয়েছেন। এ ছাড়াও সভাপতি ও প্রধান শিক্ষক যোগসাজসে ওই বিদ্যালয়ের সরকারী বরাদ্দ, ভর্তি ফি, বিভিন্ন পরীক্ষার ফরম পুরনের টাকা আত্মসাৎ করেছেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোঃ ফারুন হোসেন খান, সাইফুল ইসলাম বাদল, মোঃ মিজানুর রহমান মুসুল্লী, মোঃ সামসুল আলম মনু মুসুল্লী ও মিজানুর রহমান।
এ বিষয়ে বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন দাতা সদস্য পদে ২২ জনে টাকা দাখিল করান কথা স্বীকার করে বলেন আবদুল জব্বার মুসুল্লীসহ ৮ জনের টাকা তারা তুলে নিয়ে গেছেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, কেউ তাদের টাকা জমা দেয়া রশিদ ছিনিয়ে নেয়নি। আমার মান ক্ষুন্ন করার জন্য একটি মিথ্যা অভিযোগ তুলেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!