কুয়াকাটায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত | আপন নিউজ

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
উন্নয়নের স্বার্থে এবিএম মোশাররফ হোসেন কে মন্ত্রিসভায় চায় পটুয়াখালী-৪ কুয়াকাটার হোটেলে আটকে যুবদল নেতার নি’র্যা’ত’নের শিকার সাব্বিরের অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন
কুয়াকাটায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুয়াকাটায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুয়াকাটা সংবাদদাতাঃ কুয়াকাটায় বাল্য বিবাহ প্রতিরোধে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দিন ব্যাপী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র ইরেসপো ২য় পর্যায় এর আয়োজনে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় ও মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেয়া হয়।

বল্য বিবাহকে না বলি সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি “করলে সঞ্চয় ২শ’ টাকা, সরকার দেবে ৪শ’ টাকা” এই শ্লোগানকে ধারণ করে বাল্য বিবাহ প্রতিরোধে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ে স্কুলগামী ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১শ’ কিশোরীদের সচেতনতামূলক এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম ও কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (আঃ দাঃ) মোঃ মনিরুজ্জামান খান, ডাঃ তাবাসসুম ইলমা, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহবুবা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মচারীবৃন্দ ও দু’ শতাধিক শিক্ষার্থী কিশোরী।

প্রশিক্ষণ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) মোঃ নেছার উদ্দিন। প্রশিক্ষণ শেষে কিশোরীদের মাধ্যে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!