বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের কর্মসূচি পালন | আপন নিউজ

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
উন্নয়নের স্বার্থে এবিএম মোশাররফ হোসেন কে মন্ত্রিসভায় চায় পটুয়াখালী-৪ কুয়াকাটার হোটেলে আটকে যুবদল নেতার নি’র্যা’ত’নের শিকার সাব্বিরের অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন
বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের কর্মসূচি পালন

বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের কর্মসূচি পালন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার নারী শিক্ষা প্রতিষ্ঠান কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

এর মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি এবং শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত।

বৃহস্পতিবার দুপুর  এ উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার প্রমুখ নেতৃবৃন্দ।

এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী ফাতিমা ইসলাম। পবিত্র গীতা থেকে পাঠ করেন অনিন্দিতা অর্পা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী মাইসা খন্দকার নাবা।

বৈষম্য বিরোধী আন্দোলনের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মাসুম বিল্লাহ, গনিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুম বিল্লাহ।

কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের প্রদর্শক মো. আসাদুজ্জামান খান স্ব-রচিত একটি কবিতা আবৃত্তি করে শোনান।

কলেজের শিক্ষার্থীরা সুললিত কন্ঠে দেশাত্মবোধক গান পরিবেশন করেন। সবশেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শহীদুল ইসলাম।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!