কলাপাড়ায় ২১ বছর পর (বাশিস)’র কমিটি গঠন | আপন নিউজ

মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক আমতলীতে চাচাতো ভাইয়ের ছু’রি’কা’ঘা’তে চাচাতো ভাই নি’হ’ত; ঘাতক গ্রে’প্তা’র
কলাপাড়ায় ২১ বছর পর (বাশিস)’র কমিটি গঠন

কলাপাড়ায় ২১ বছর পর (বাশিস)’র কমিটি গঠন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সেলিম ভূইয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মলনে উপস্থিতি মতামত ও প্রস্তাব সমর্থনের মাধ্যমে মুসুল্লিয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকরুল ইসলামকে সভাপতি ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাইনুল ইসলাম সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে লালুয়া এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল বাশার, সিনিয়র সহ-সভাপতি হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল এমরান হারুন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন সহ মোট ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত এ কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

দ্বি-বার্ষিক এ সম্মেলনে হাজিপুর মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখার আহবায়ক পূর্ব বড়বিঘাই জনতা মাধ্যমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক এম এ মতিন। এতে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সদস্য সচিব মোঃ মনজুরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার যুগ্ম আহবায়ক দক্ষিণ ধরান্দি মাধ্যমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক হুমায়ুন কবির খান (মজনু), বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার যুগ্ম আহবায়ক ও হেতালিয়া মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক শবনম মুস্তারী (পিরু), বাংলাদেশ শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা সদস্য ও লোহালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ, সহকারী প্রধানগণ, সহকারী শিক্ষক শিকিক্ষা সহ শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা শিক্ষকদের ঘরভাড়া, চিকিৎসা ভাতা, অবসর সুবিধা, উৎসব ভাতা সকল সুযোগ সুবিধার ন্যায্য দাবি সহ নানা বঞ্চনার কথা তুলে ধরে তা নিরসনে মাধ্যমিক শিক্ষকদের জাতীয় করণ করার জোর দাবী জানান ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!