বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
করোনাভাইরাসে দেশে আক্রান্ত আরও ২ জন

করোনাভাইরাসে দেশে আক্রান্ত আরও ২ জন

অনলাইন ডেস্কঃ 

দেশে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের নমুনা সংগ্রহের মাধ্যমে পরীক্ষা করার পর এ দুজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

ডা. ফ্লোরা জানায়, নতুন করে যে দুজন আক্রান্ত হয়েছেন, তারা পুরুষ। একজন ইতালি থেকে আসা, আরেকজন যুক্তরাষ্ট্র থেকে এসেছেন। একজন ছিলেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে, আরেকজন একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি একজন আক্রান্তের সংস্পর্শে থেকে সংক্রমিত হয়েছেন। দেশে এখন মোট ১৬ জন আইসোলেশনে আছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩ জন।

সংবাদ সম্মেলনের শুরুতে করোনাভাইরাসের হাত থেকে সুরক্ষিত থাকতে নাগরিকদের করণীয় তুলে ধরেন ডা. ফ্লোরা।

এর আগে গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজন করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর। পরে আরও দুজন করোনায় আক্রান্ত হওয়ার কথা জানায় সরকার। এদের মধ্যে তিনজন সুস্থ হয়ে যান। ১৬ মার্চ আরও তিনজন আক্রান্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর। আর মঙ্গলবারের তথ্য অনুযায়ী, দেশে করোনায় মোট ১০ জন সংক্রমিত হলেও তিনজন সুস্থ হয়ে যাওয়ায় এখন চিকিৎসাধীন আছেন ৭ জন।

চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস বিশ্বের ১৬২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বব্যাপী ৭ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৫৫০। অপরদিকে, হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৮৮১ জন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!