কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটক নি’খোঁ’জ | আপন নিউজ

রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় কিশোরকে কু’পি’য়ে হ’ত্যা, তিনজন আ’ট’ক কলাপাড়ায় গৃহবধূর ম’র’দে’হ উ’দ্ধা’র, এতিম হয়ে গেল দুই বছরের কন্যাসন্তান জিয়া স্মৃতি জাদুঘরে কিছুক্ষণ কলাপাড়ায় নাতির বিয়ের অনুষ্ঠানে হা’ম’লা, আ’হ’ত ১ আশানুরূপ পর্যটক নেই কুয়াকাটায়, হতাশ পর্যটন ব্যবসায়ীরা কলাপাড়ায় মা’দ’কসেবীর হা’ম’লা-ভাঙচু’রে আতঙ্কিত গ্রামবাসী; মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ রাতের আঁধারে আমতলীতে ভরা খাল খনন, এলাকাবাসীর বি’ক্ষো’ভ কলাপাড়ায় ঘের নিয়ে দ্বন্দ্ব, সুষ্ঠু বিচারের দাবিতে বি’ক্ষো’ভ আমতলীতে পিআপ ভ্যানের চাকা ফেটে ব্রীজের সঙ্গে ধাক্কা; হেল্পার নি’হ’ত; চালক আ’হ’ত কলাপাড়ায় মাত্র ৮ মাসে হাফেজ ১২ বছরের মুয়াজ, নিজ মাদরাসায় সংবর্ধনা
কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটক নি’খোঁ’জ

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটক নি’খোঁ’জ

আপন নিউজ ডেস্ক:পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বুধবার (৬ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটকের নাম মিঞা সামাদ সিদ্দিকী পারভেজ (১৭)। তিনি মাগুরা জেলার মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের পশ্চিম বাড়ীয়ালা হাজিপুর এলাকার আলীউল ইসলামের ছেলে। পারভেজ তার বন্ধুদের সঙ্গে কুয়াকাটা ভ্রমণে এসে সমুদ্রস্নানে নামলে হঠাৎ এক পর্যায়ে স্রোতের তোড়ে ভেসে যান এবং আর ফিরে আসেননি।

ঘটনার পরপরই কলাপাড়া ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ, নৌপুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার কার্যক্রম শুরু করে। এদিকে, পটুয়াখালী সদর থেকে বিশেষ ডুবুরি দলও কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতের ওই এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!