কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন | আপন নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন

কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী বালুর মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হাজী মো. আবুল হাসানাত রিমন সিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌর যুবদলের আহবায়ক মো.কামরুজ্জামান কাজল তালুকদার। সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতি এবং টুর্নমেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বশির উদ্দিন হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আ.ছালাম ফকির, সহ সভাপতি নুরুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহজাহান হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রেহানউদ্দিন রেহান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব নুরে এলাহী। ধারা ভাস্বকর হিসেবে উপস্থিত ছিলেন টিংকু রায়। এ সময় খেলার মাঠে শত শত ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

এ ফুটবল টুর্নামেন্টে ১২ টি দল অংশ গ্রহন করেন। উদ্বোধনী খেলায় ২-১ গোলে বর্ডার একাদশকে পশ্চিম বাদুরতলী একাদশ পরাজয় করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!