শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মানছেন না কলাপাড়ার সরকারী কর্মকর্তা-কর্মচারীরা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মানছেন না কলাপাড়ার সরকারী কর্মকর্তা-কর্মচারীরা

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ 

কলাপাড়ায় জনপ্রশাসন মন্ত্রনালয়ের নির্দেশনা মানছেন না সরকারী কর্মকর্তা, কর্মচারীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত সার্কুলার অনুযায়ী ২৫ মার্চ কলাপাড়া ইউএনও স্বাক্ষরিত এক নির্দেশনায় উপজেলায় কর্মরত সকল সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ১০ দিন সরকারী ছুটির দিনে কর্মস্থলে থাকার জন্য বলা হলেও অধিকাংশ সরকারী কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করেছেন। যা দৃশ্যমান হয়েছে স্বল্প পরিসরে পালন করা মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে।
এ নিয়ে কলাপাড়া ইউএনও বললেন আমি খোঁজ নিয়ে দেখছি কারা অনুপস্থিত রয়েছেন।
তবে কর্মস্থলে অনুপস্থিত সরকারী কর্মকর্তা -কর্মচারীদের বিষয়ে তিনি কোন পদক্ষেপ গ্রহন করবেন কিনা সে বিষয়ে স্পষ্ট করেন নি।

এর আগে ই-মেইলে প্রেরিত ২৪ মার্চ জন প্রশাসন মন্ত্রনালয়ের উপ সচিব, প্রশাসন-১, মো: এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় করোনা ভাইরাস
কোভিড-১৯ প্রতিরোধ ও প্রাদুর্ভাবজনিত যেকোন জরুরী পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের লক্ষে সরকার কর্তৃক ঘোষিত ২৬ মার্চ-৪এপ্রিল পর্যন্ত ছুটির সময়ে সকল মন্ত্রনালয়/বিভাগ এবং এর আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

সরকারী কর্মকর্তাদের একটি সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রনালয়ের জারীকৃত প্রজ্ঞাপনের পর কলাপাড়া ইউএনও এ বিষয়ে নোটিশ জারী করেন। এরপরও কলাপাড়ায় কর্মরত অধিকাংশ সরকারী কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করেছেন।
মাত্র কয়েকজন কর্মকর্তা ছাড়া অধিকাংশরাই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
এদের মধ্যে দু’একজনকে মুঠো ফোনে কর্মস্থলে থাকার বিষয়ে জিজ্ঞেস করলে তারা অনুপস্থিত থাকার বিষয়টি স্বীকার করেন।

কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের নির্দেশনা পেয়ে সকলকে ছুটির সময়ে কর্মস্থলে উপস্থিত থাকার বিষয়ে নোটিশ জারী করা হয়েছে। আমি খোঁজ নিয়ে দেখছি কারা অনুপস্থিত রয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!