আমতলীতে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনার | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
আমতলীতে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনার

আমতলীতে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনার

আমতলী প্রতিনিধিঃ

প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের আয়োজনে বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আমতলীতে উপজেলার দক্ষ যুব ও যুব মহিলাদের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, জেলা পরিষদ সদস্য মোসাঃ শাহিনুর তালুকদার, আবুল বাশার নয়ন মৃধা, মোঃ নাশির উদ্দিন হাওলাদার। সেমিনারে বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন, কৃষি রেডিও’র ষ্টেশন ম্যানেজার মোঃ ইছা, বকুলনেছা মহিলা কলেজ (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, গাজীপুর বন্দর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, এ্যাড. আলহাজ্ব নুরুল ইসলাম, আখতারুজ্জামান বাদল খান, একেএম নুরুল হক তালুকদার, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, প্রেস ক্লাব সভাপতি দেওয়ান কবির, সাধারণ সম্পাদক এম সাইদ খোকন, সিনিয়র সাংবাদিক খায়রুল বাশার বুলবুল,মোঃ জাকির হোসেন, মোঃ হোসাইন আলী কাজী ও জিয়া উদ্দিন সিদ্দিকী প্রমুখ। সেমিনারে বক্তরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত উপজেলা থেকে ১ হাজার দক্ষ যুব ও যুব মহিলাদের বিদেশে কর্মসংস্থান সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়িত হতে পারে তার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও বিদেশে কর্মসংস্থানে পুরুষ কর্মীরা বিভিন্ন ভাবে নির্যাতন ও নারী কর্মীরা যৌন হয়রানীর শিকার হচ্ছে। এ নির্যাতনের হাত থেকে রক্ষায় বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। এ সেমিনারে প্রশাসন, রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার ৭০ জন লোক অংশগ্রহন করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!