শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক, ওসি (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সভাপতি মো. জলিল হাওলাদার এবং কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহম্মেদ টিপু।
অনুষ্ঠানে আক্কাস আলী, কোরবান, আবদুল হামিদ ও আবদুল্লাহ শরীফসহ কয়েকজন উপকারভোগীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সহায়তা বৃদ্ধি পাবে এবং তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply