বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কুয়াকাটায় জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন

কুয়াকাটায় জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন

কুয়াকাটা প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় হোটেল প্রিন্স এর হল রুম

ফিসনেট প্রকল্পের আওতায় ”উত্তরণ ও সিঁড়ি এর উদ্যোগে এ কমিটি গঠন করা হয়েছে। কুয়াকাটার পৌর খাল ব্যবস্থাপনা জন্য কমিউনিটি লেড মেরিন প্রেটেকটেড এরিয়া বাস্তবায়নের লক্ষে বিভিন্ন পেশার অংশীজনদের (মৎস্যজীবী, সম্প্রদায়ভিত্তিক সংগঠন,সিবিও, বেসরকারি সংস্থা,এনজিও, স্থানীয় গণ্যমান্য, সাংবাদিক, শিক্ষক, যুবক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ৭ নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাহিমা আকতার রুপার সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিসনেট প্রকল্পের কলাপাড়া উপজেলা এরিয়া ম্যানেজার মোঃ আবু এমরান ও সিড়ি এর প্রজেক্ট ম্যানেজার মোঃ মাসুদ রানা শিবলী। এছাড়া আরো উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান শরীফ সহ প্রমুখ।

এই কমিউনিটি-লেড মেরিন প্রটেক্টেড এরিয়া ব্যবস্থাপনার লক্ষ্যে কুয়াকাটা পৌর খাল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OECM) গঠনের মাধ্যমে কুয়াকাটা পৌর খালটির জীববৈচিত্র্য পুনুরুদ্ধার এবং সং রক্ষণ এর লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। এর ফলে মৎস্যজীবীদের অধিকার ও জলজ সম্পদের প্রবেশাধিকার সুরক্ষা, স্থানীয় বাস্তবতা ও চাহিদার ভিত্তিতে মৎস্যজীবী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়ন, সামাজিক ন্যায্যতা নিশ্চিতকরণ এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় কার্যকর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবে।

উক্ত জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OECM) গঠন সভায় গঠনতন্ত্রের বিভিন্ন ধারা উপধারা নিয়ে মাল্টি মিডিয়ার মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন মাকসুদুল ইসলাম মিল অফিসার। সভায় সাধারণ পরিষদের ২১ জন সদস্যের সম্মতিতে ১৩ সদস্য বিশিষ্ট একটি কার্যনিবাহী পরিষদ গঠন করা হয়। সভায় সকলের সম্মতিতে শফিকুল আলম সভাপতি ও মোঃ শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

কমিটির নবর্নিবাচিত সভাপতি বলেন, এই কুয়াকাটা পৌর খাল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OECM) গঠনের এর ফলে স্থানীয় জেলেদের আর্থসামাজিক উন্নয়ন এর পাশাপাশি টেকসই জীবিকা, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকার, মালিকানা প্রতিষ্ঠা, খাসজমি ও জলাশয় ব্যবস্থাপনা এবং বিভিন্ন সেবা ও ন্যায্য অধিকার প্রাপ্তিতে বিশেষ অবদান রাখবে।

এছাড়া নবর্নিবাচিত সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বলেন, উত্তরন ও সিঁড়ি এর এই উদ্দ্যোগে কুয়াকাটা পৌর খাল এর সংস্কার ও সংরক্ষন এর পাশাপাশি মৎস্যজীবীদের উন্নয়নে ভুমিকা রাখবে। আমরা সকলে একত্রিত হয়ে আমাদের উপর অর্পিত দ্বায়িত্ব যথাযথ ভাবে পালন করার চেষ্ঠা করবো।

কুয়াকাটা পৌর খাল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OECM) এর কমিটি এর গঠন সভাটি পরিচালনা করেন উত্তরন এর ফিসনেট প্রকল্প এর টেকনিক্যাল অফিসার মোঃ শাহজাহান আলী।

উল্লেখ্য, বাস্তবায়িত ফিসনেট প্রকল্পটি কে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করছেন ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। প্রকল্পটির কনসোটিয়াম লিড হচ্ছে উত্তরণ সংস্থা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!