বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
বিশ্ব পরিবেশ দিবসে সেরা ফটোগ্রাফার পুরস্কার পেলেন পরিবেশ ও পর্যটন কর্মী রাজু

বিশ্ব পরিবেশ দিবসে সেরা ফটোগ্রাফার পুরস্কার পেলেন পরিবেশ ও পর্যটন কর্মী রাজু

আবুল হোসেন রাজু, কুয়াকাটাঃ বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার উদ্যোগে আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় সেরা ফটোগ্রাফারদের পুরস্কৃত করা হয়েছে। এতে পরিবেশ ও পর্যটন কর্মী এবং ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু দ্বিতীয় স্থান অর্জন করেন।

পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় কুয়াকাটা পৌর কর্তৃপক্ষের আহ্বানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের তোলা ছবি জমা দেন। বাছাই শেষে সেরা ছবি নির্বাচনের মাধ্যমে বিজয়ীদের নির্ধারণ করা হয়।

বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জাগো নিউজের কলাপাড়া উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজ। তৃতীয় স্থান অধিকার করে ‘আমরা কলাপাড়াবাসী’ নামের একটি সামাজিক সংগঠন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী প্রকৌশলী মোঃ নিয়াজুর রহমান, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান সোহেল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।

বক্তারা এ ধরনের আয়োজনকে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!