শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হলেন মঞ্জুরুল হোসেন

জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হলেন মঞ্জুরুল হোসেন

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়া উপজেলার গর্বিত সন্তান মো. মঞ্জুরুল হোসেনকে (জেলা ও দায়রা জজ) জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।  আজ বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক  মন্ত্রনালয়ের আইন ও বিচার বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপ সচিব (প্রশাসন-১) মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানা গেছে।

এতদিন তিনি আইন ও বিচার বিভাগের সলিসিটর (জেলা ও দায়রা জজ) হিসেবে নিযুক্ত ছিলেন।

মঞ্জুরুল হোসেন কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের মাতুব্বর বাড়ির কৃতি সন্তান।

তিনি শিক্ষা জীবনে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারিভাবে অস্ট্রেলিয়া, আমেরিকা, কম্বোডিয়া এবং ভারতে আইন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহন করেছেন।

তিনি ১৮তম জুডিসিয়াল সার্ভিসের মাধ্যমে বিচার বিভাগের চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কলাপাড়ার কৃতি সন্তানের নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে আমরা কলাপাড়া উপজেলার মানুষ গর্বিত।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!