বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় জিনবুনিয়া খাল দখলমুক্তের দাবি, ইউএনও বরাবর অভিযোগ

কলাপাড়ায় জিনবুনিয়া খাল দখলমুক্তের দাবি, ইউএনও বরাবর অভিযোগ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের খেপুপাড়া মৌজার জিনবুনিয়া খাল অবৈধ দখলমুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা ও জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অধ্যাপক মো. ছলিমউল্লাহ।

বৃহস্পতিবার দায়ের করা এ অভিযোগে তিনি উল্লেখ করেন, পশ্চিম বাদুরতলী গ্রামের প্রায় ৫০০ পরিবারের চাষাবাদের জন্য এক হাজার একরের বেশি জমি রয়েছে। জিনবুনিয়া খালটি দীর্ঘদিন ধরে ওই এলাকার কৃষকদের জমিতে পানি নিষ্কাশন ও গবাদিপশুর পানির প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

অভিযোগে বলা হয়, স্থানীয় এমাদুল সহ কয়েকজন ব্যক্তি ভুয়া কাগজপত্র তৈরি করে খালের জায়গা দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণ করেছেন। ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়ে বর্ষা মৌসুমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে কৃষকদের রোপণকৃত ফসল নষ্ট হচ্ছে এবং গবাদিপশুও বিশুদ্ধ পানির অভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

এছাড়া, এলাকাবাসী খালটি অবমুক্ত করার দাবি জানালে অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় জিনবুনিয়া খালটি অবৈধ দখলমুক্ত করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে ইউএনও’র হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা না নিলে কৃষি উৎপাদন ব্যাহত হয়ে এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!