কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃ’ত্যু | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ-সম্পাদক জাবেদ মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃ’ত্যু

কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃ’ত্যু

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া পৌর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজনী হালদার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কবি নজরুল ইসলাম সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তার স্বামীর নাম অমিতাপ হালদার ও পিতার নাম প্রিয়নাথ মিস্ত্রি।

জানা যায়, সজনী হালদার নিজ বাসার ভবনের ছাদে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে ওঠেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে ভবনের পাশ দিয়ে থাকা বিদ্যুতের তারের ওপর পড়ে যান। এতে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরবর্তীতে তার শাশুড়ি শ্যামলী রানী ছাদে গিয়ে তাকে তারের ওপর পড়ে থাকতে দেখে চিৎকার করলে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ রবিউল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!