কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন | আপন নিউজ

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন কুয়াকাটায় মা’দ’কবি’রোধী অভিযানে শ্রমিকদল নেতাসহ আ’ট’ক-২ কলাপাড়ায় ৫০০ গ্রাম গাঁ’জাসহ মা’দ’ক কারবারি আ’ট’ক ধানখালী ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় ই’ভ’টি’জিংয়ে’র প্র’তি’বা’দে মি’ছি’ল ও মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃ’ত্যু কলাপাড়ায় ফেসবুকে আ’প’ত্তিক’র ছবি ছড়ানোর পর এসএসসি পরীক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা মহিপুরে ১২ কেজি গাঁ’জাসহ ৪ কারবারিকে আ’ট’ক করেছে পুলিশ কলাপাড়ায় জেলেদের জন্য বিশেষ ব্যবস্থায় ২৭ হাজার লিটার ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি
কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

কলাপাড়া প্রতিনিধিঃ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা নিধন রোধে কলাপাড়ায় শুরু হয়েছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’। এবারের প্রতিপাদ্য-“জাটকা ধরা কমাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী”।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের দরবার হলে আয়োজিত আলোচনা সভার মাধ্যমে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত উপকূলীয় বিভিন্ন এলাকায় এ কর্মসূচি চলবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া থানা ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কলাপাড়া উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম মৃধা, সংবাদ কর্মী রাসেল মোল্লা। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ইলিশ সংরক্ষণে জাটকা রক্ষার গুরুত্ব তুলে ধরেন। সঞ্চালনা করেন মৎস্য বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মোঃ মহসিন রেজা।

বক্তারা বলেন, জাটকা নিধন দেশের জাতীয় সম্পদ ধ্বংসের শামিল। প্রধান অতিথি বিজন কুমার নন্দী বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ। জাটকা রক্ষা করা গেলে নদী ও সাগর ইলিশে ভরে উঠবে, যার সুফল সরাসরি জেলেরা পাবেন।’

সভায় প্রশাসনের পক্ষ থেকে অবৈধ জাটকা আহরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ জনগণকে অবৈধ মৎস্য শিকারের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশত জেলে অংশগ্রহণ করেন। জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উপকূলীয় এলাকায় সচেতনতামূলক সভা, মাইকিং এবং নিষিদ্ধ এলাকায় মৎস্য আহরণ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!