কলাপাড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ | আপন নিউজ

সোমবার, ০১ Jun ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সম্মাননা পেলেন মনিরুল ইসলাম গাজী কলাপাড়ায় উচ্ছেদ ও মা’ম’লা হ’য়’রা’নি’র প্র’তিবা’দে সংবাদ সম্মেলন কলাপাড়ায় কিশোরকে কু’পি’য়ে হ’ত্যা, তিনজন আ’ট’ক কলাপাড়ায় গৃহবধূর ম’র’দে’হ উ’দ্ধা’র, এতিম হয়ে গেল দুই বছরের কন্যাসন্তান জিয়া স্মৃতি জাদুঘরে কিছুক্ষণ কলাপাড়ায় নাতির বিয়ের অনুষ্ঠানে হা’ম’লা, আ’হ’ত ১ আশানুরূপ পর্যটক নেই কুয়াকাটায়, হতাশ পর্যটন ব্যবসায়ীরা কলাপাড়ায় মা’দ’কসেবীর হা’ম’লা-ভাঙচু’রে আতঙ্কিত গ্রামবাসী; মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ রাতের আঁধারে আমতলীতে ভরা খাল খনন, এলাকাবাসীর বি’ক্ষো’ভ কলাপাড়ায় ঘের নিয়ে দ্বন্দ্ব, সুষ্ঠু বিচারের দাবিতে বি’ক্ষো’ভ
কলাপাড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কলাপাড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কলাপাড়া প্রতিনিধিঃ “স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলাপাড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ, কলাপাড়া সিডিপির আয়োজনে ইউসুফ বালিকা আলিম মাদ্রাসা মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া সিডিপির ম্যানেজার রাজীব বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফপুর বালিকা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. লোকমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বাতেন, মোয়াজ্জেমপুর আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোজাম্মেল হোসাইন এবং কলাপাড়া সিডিপির মেডিকেল অফিসার ডা. শান্তা ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সিডিপি স্টাফ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য কর্মকর্তা পঙ্কজ বিশ্বাস।

অনুষ্ঠানের অংশ হিসেবে তিনটি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষ, পশুপাখি ও পরিবেশ-এই তিনটি উপাদান পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এদের নিরাপত্তা, সুস্থতা ও ভারসাম্য একে অপরের ওপর নির্ভরশীল। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানো এবং বিজ্ঞানের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা জরুরি।

সভাপতির বক্তব্যে রাজীব বিশ্বাস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পৃথিবী গড়ে তোলা আমাদের লক্ষ্য। বিজ্ঞানের অগ্রগতি স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এই দিবসে আমরা চাই সমাজের প্রতিটি মানুষ স্বাস্থ্যসেবা পাক এবং পরিবেশ ও জীববৈচিত্র্য তার নিজস্ব ভারসাম্য ফিরে পাক।

তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টায় মানুষের সুস্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও বিজ্ঞানের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলা সম্ভব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!