বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

আমতলী প্রতিনিধিঃ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জড়িয়ে ধরার ছবি ভাইরাল করায় এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ময়না তদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যায় মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার সেকান্দার খালী গ্রামে সোমবার সন্ধ্যায়। জানাগেছে, আমতলী উপজেলা সেকান্দারখালী গ্রামের বাসিন্দা পরিবহন গাড়ী চালকের কন্যা কলাপাড়া উপজেলার খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীনীকে একই গ্রামের আমতলী সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র জিসান প্রেমের প্রস্তাব দেয়। অপর দিকে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের সাইদুল হাওলাদারের ছেলে আরাফাত ওই পরীক্ষাথীর ছোট বোনকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু উভয় বোনই তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে বখাটে জিসান এবং আরাফাত ক্ষিপ্ত হয়। কয়েকদিন আগে ওই পরীক্ষাথী অটো রিক্সায় কলাপাড়া যাচ্ছিল। পথিমধ্যে দুই বখাটে ওই গাড়ীতে উঠে জোরপুবক জিসান তাকে জড়িয়ে ধরে তার মোবাইলে ছবি ধারন করে। পরে দুই বন্ধুর সাথে তারা দুই বোন প্রেম না করলে ছবি ভাইরাল করে দেয়ার হুমকি দেয়। তারপরও তাদের প্রস্তাবে রাজি হয়নি দুই বোন। গত বুধবার ওই ছবি জিসান ম্যাসেঞ্জারে ভাইরাল করে দেয়। এদিকে গত রবিবার বখাটে জিসান ওই পরীক্ষাথীর বাড়ীতে গিয়ে তাকে ডেকে কুপিয়ে ১০ টুকরো করে মেরে ফেলার হুমকি দেয় এমন দাবী বাবার। সোমবার সন্ধ্যায় ওই পরীক্ষাথী গোসল খানার আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। ওই রাতেই স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে মঙ্গলবার বিকেলে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। ওইদিন রাতেই পারিবারিক কবরস্থনে মরদেহ দাফন করা হয়েছে। এসএসসি পরীক্ষাথীর এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জড়িত জিসান ও আরাফাতের শাস্তি দাবী করেছেন এলাকাবাসী। আত্মহত্যার প্ররোচনার অপরাধে অভিযুক্তদের আসামি করে আমতলী থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নিহতের বাবা। স্থানীয় হারুন খাঁন বলেন, বখাটে জিসান ও আরাফাত দুই মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতো। ওদের কারনেই মেয়েটা আত্মহত্যা করেছে। দুই বখাটের কঠোর শাস্তি দাবী করছি। নিহতের মা কান্না জড়িত কন্ঠে বলেন, আমার এসএসসি পরীক্ষাথী মেয়েকে জিসান ও আরাফত জোরপুবক মোবাইলে ছুবি তুলে ভাইরাল করে দিয়েছে। তিনি আরো বলেন, গত রবিবার বিকেলে আমার মেয়েকে ডেকে নিয়ে হুমকি দিয়েছে। তাদের প্রস্তাবে রাজি না হলে কুপিয়ে ১০ টুকরা করে মেয়ে ফেলবে। ওদের কারনেই আমার মেয়ে আত্মহত্যা করেছে। তিনি আরো বলেন, আমার বড় মেয়েতো চলে গেছে এখন ছোট মেয়েকে নিয়ে কি করবো তা ভেবে পাচ্ছি না? আমি আমার মেয়ে হত্যাকারীদের কঠোর শাস্তি দাবী করছি। আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কলাপাড়া থানার ওসি মোঃ রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply