কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, ১৩ সদস্যের কমিটি গঠন | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, ১৩ সদস্যের কমিটি গঠন

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, ১৩ সদস্যের কমিটি গঠন

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে ১৩ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক বরিশাল সময়ের মো. কবির তালুকদারকে সভাপতি এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি এস. কে. রঞ্জনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় কলাপাড়া চায়না পার্ক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- দৈনিক বাংলা পত্রিকার মো. আসলাম সিকদার (সিনিয়র সহ-সভাপতি), ডেইলি ট্রাইবুনাল-এর মো. নাহিদুল হল (সহ-সভাপতি), বরিশালের আজকালের রাসেল মোল্লা (যুগ্ম সাধারণ সম্পাদক), বাংলাদেশ বুলেটিন পত্রিকার মো. রেহান উদ্দিন রেহান (সাংগঠনিক সম্পাদক), দৈনিক আমার সংবাদের মো. ওমর ফারুক (অর্থ সম্পাদক), ডেইলি অবজারভার পত্রিকার তুষার কান্তি হালদার (দপ্তর সম্পাদক), দৈনিক ডেসটিনি পত্রিকার নয়না ভিরাম গাইন নয়ন (প্রচার সম্পাদক) এবং দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার ইমন আল আহসান (পাঠাগার সম্পাদক)।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন- মাই টিভি ও কালবেলা পত্রিকার সাইফুল ইসলাম রয়েল, বরিশাল মুখপাত্র পত্রিকার তাজুল ইসলাম আজাদ এবং দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার মো. আরিফ সিকদার।

এছাড়া প্রেসক্লাবের সাধারণ পরিষদের সদস্যরা হলেন-বরিশাল বাণীর এইচ. এম. আকবর, বৈশাখী টেলিভিশনের মো. ছগির হোসেন, দৈনিক তারুণ্যের বার্তা পত্রিকার এইচ. আর. মুক্তা, দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার প্রণব নারায়ণ বিশ্বাস, দৈনিক সত্য সংবাদ পত্রিকার মাসুম বিল্লাহ, দ্য ডেইলি এক্সপ্রেসের সিয়াম আব্দুল্লাহ, দৈনিক ঘোষণা পত্রিকার আবুল হাসনাত মো. রিমন সিকদার, দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার এস. এম. আলমগীর হোসেন, দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার মো. সোহেল সিকদার, দৈনিক দেশ বার্তা পত্রিকার মো. ইউসুফ আলী এবং দৈনিক আমার বাংলা পত্রিকার এস. এম. আবিদ হাসান।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কলাপাড়ায় পেশাদার সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!