কলাপাড়ায় সড়কে বালু-পাথর দিয়ে বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির প্র’তি’বা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন | আপন নিউজ

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন আইসোটেক ঘাটে খেয়া নিয়ে সং’ঘ’র্ষ: ২ জন আ’হ’ত, ট্রলার ডুবানোর অভিযোগ আমতলীতে জ্বালানি সংকটে কৃষি রেডিও বন্ধ, ভোগান্তিতে উপকূলের লাখো মানুষ কলাপাড়ায় সড়ক দু’র্ঘ’ট’না’য় স্বাস্থ্য কর্মকর্তা গু’রু’ত’র আ’হ’ত কলাপাড়ায় সড়কে বালু-পাথর দিয়ে বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির প্র’তি’বা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, ১৩ সদস্যের কমিটি গঠন কলাপাড়ায় চার শিক্ষক ও এক কর্মচারীর বি’রু’দ্ধে অধ্যক্ষ’র মা’ম’লা প্রেমের প্রস্তাবে রাজি না ছবি ভাইরাল; এসএসসি পরীক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা কলাপাড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন
কলাপাড়ায় সড়কে বালু-পাথর দিয়ে বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির প্র’তি’বা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন

কলাপাড়ায় সড়কে বালু-পাথর দিয়ে বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির প্র’তি’বা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন

মো.ফরিদ উদ্দিন বিপুঃ কলাপাড়া পৌর শহর পুরান ফেরিঘাট সংলগ্ন সড়ক,ফুটপাত ও খেয়াঘাট বালু-পাথর দিয়ে বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শেষ বিকেলে ফেরিঘাট সংলগ্ন সড়কে পৌর শহরের ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময়ে বক্তব্য রাখেন স্থপতি মো.ইয়াকুব খান, কৃষিবিদ মোঃ আহসান হাবিব, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, গাউস মাতুব্বর, অ্যাডভোকেট এজেড কাওসার, ব্যবসায়ী মোঃ শাহজাহান পাহলান, মিন্টু মোল্লা ও সমাজ সেবক আফতাব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ফেরি ঘাটের এই সড়ক দিয়ে ইস্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ তিনটি ইউনিয়নের লোক চলাচল করে। সড়কটির উপর বালু পাথর রাখার ফলে সাধারণ জনগণের চলাচলে প্রচন্ড বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিনিয়ত এখান দিয়ে চলাচলে পাথরে পা পিছলে আছড়ে পড়ে আহত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এই পাথর বালি সড়ক থেকে সরানো না হলে কঠোর আন্দোলন করা হবে।

সড়ক ও জনপদ পটুয়াখালী জেলার প্রকল্প ব্যবস্থাপক মোঃ শরীফ বলেন, আমি স্থানে গিয়ে বিষয়টি দেখবো। যদি জনগণ যাতায়াত করতে সমস্যা হয় তাহলে বিষয়টি দ্রুত সমাধান করে দেবো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদেক বলেন, বিষয়টি আমি শুনেছি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে অবগত করে জনদুর্ভোগ যাতে না হয় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!