কলাপাড়ায় সড়ক দু’র্ঘ’ট’না’য় স্বাস্থ্য কর্মকর্তা গু’রু’ত’র আ’হ’ত | আপন নিউজ

সোমবার, ০১ Jun ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সম্মাননা পেলেন মনিরুল ইসলাম গাজী কলাপাড়ায় উচ্ছেদ ও মা’ম’লা হ’য়’রা’নি’র প্র’তিবা’দে সংবাদ সম্মেলন কলাপাড়ায় কিশোরকে কু’পি’য়ে হ’ত্যা, তিনজন আ’ট’ক কলাপাড়ায় গৃহবধূর ম’র’দে’হ উ’দ্ধা’র, এতিম হয়ে গেল দুই বছরের কন্যাসন্তান জিয়া স্মৃতি জাদুঘরে কিছুক্ষণ কলাপাড়ায় নাতির বিয়ের অনুষ্ঠানে হা’ম’লা, আ’হ’ত ১ আশানুরূপ পর্যটক নেই কুয়াকাটায়, হতাশ পর্যটন ব্যবসায়ীরা কলাপাড়ায় মা’দ’কসেবীর হা’ম’লা-ভাঙচু’রে আতঙ্কিত গ্রামবাসী; মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ রাতের আঁধারে আমতলীতে ভরা খাল খনন, এলাকাবাসীর বি’ক্ষো’ভ কলাপাড়ায় ঘের নিয়ে দ্বন্দ্ব, সুষ্ঠু বিচারের দাবিতে বি’ক্ষো’ভ
কলাপাড়ায় সড়ক দু’র্ঘ’ট’না’য় স্বাস্থ্য কর্মকর্তা গু’রু’ত’র আ’হ’ত

কলাপাড়ায় সড়ক দু’র্ঘ’ট’না’য় স্বাস্থ্য কর্মকর্তা গু’রু’ত’র আ’হ’ত

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী (৫২) গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে হাজীপুর পল্লী বিদ্যুতের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, তিনি কলাপাড়া হাসপাতাল থেকে একটি ওষুধ কোম্পানির মোটরসাইকেলে করে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যাওয়ার পথে হঠাৎ একটি গরু দৌড়ে এসে মোটরসাইকেলের সামনে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয় এবং ডা. শংকর প্রসাদ অধিকারী সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ওষুধ কোম্পানির কর্মী বাদল চন্দ্র হাওলাদার (৪০) ডান হাতে আঘাতপ্রাপ্ত হন।

আহতদের উদ্ধার করে দ্রুত কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ডা. শংকর প্রসাদ অধিকারীর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে প্রেরণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!