আমতলীতে জ্বালানি সংকটে কৃষি রেডিও বন্ধ, ভোগান্তিতে উপকূলের লাখো মানুষ – আপন নিউজ

শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা
আমতলীতে জ্বালানি সংকটে কৃষি রেডিও বন্ধ, ভোগান্তিতে উপকূলের লাখো মানুষ

আমতলীতে জ্বালানি সংকটে কৃষি রেডিও বন্ধ, ভোগান্তিতে উপকূলের লাখো মানুষ

আমতলী প্রতিনিধিঃ জ্বালানি সংঙ্কটের অযুহাত দেখিয়ে আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও বন্ধ ঘোষনা করা হয়েছে। গত পয়েলা এপ্রিল কৃষি তথ্য সার্ভিস, খামার বাড়ী এর পরিচালক মোঃ মশীহুর রহমান স্বাক্ষরিত এ চিঠিতে এ আদেশ দেয়া হয়। এ খবর ছড়িয়ে পরলে উপকুলের অন্তত পাঁচ লক্ষাধীক শ্রেতাদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিপাকে পরেছে কৃষক, জেলে, শ্রমজীবি ও সাধারণ মানুষ। আবহাওয়ার পুর্বাভাস, গুরুত্বপূর্ণ তথ্য ও বিনোদন থেকে বঞ্চিত উপকুলের জেলে, কৃষকসহ অন্তত পাচ লক্ষাধীক মানুষ। তারা দ্রুত কৃষি রেডিও চালুর দাবী জানিয়েছেন।

জানাগেছে, ২০১২ সালের পয়েলা জানুয়ারী আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি রেডিও ৯৮.৮ এফএম শুরু হয়। বিভিন্ন প্রতিকুলতার মধ্যে দিয়ে কৃষি রেডিও শুরু হলেও অল্প দিনের মধ্যে কৃষক, জেলে ও উপকুলের সাধারণ মানুষের প্রাণের প্রতিষ্ঠান হয়ে ওঠে। সরকার কৃষি রেডিওর কার্যক্রম সম্প্রসারণে জমি এবং দ্বিতল পাকা ভবন নির্মাণের উদ্যোগ নেয়। নিজস্ব জমিতে ২০২৩ সালে দ্বিতল পাকা ভবন ও বাউন্ডারী নির্মাণ কাজ শেষ হয়। উপকুলীয় জেলা বরগুনা, পটুয়াখালীর অধিকাংশ এলাকার মানুষ কৃষি রেডিও সুফল ভোগ করে আসছে। জেলে ও কৃষকরা আবহাওয়ার পুর্বাভাস, সচেতনসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ তথ্য পেতো। কৃষি রেডিওর দেয়া আবহাওয়ার পুর্বাভাবের ওপর নির্ভর করে কৃষকরা কৃষি জমি চাষাবাদ ও জেলেরা নদী ও সাগরে মাছ শিকার করতে যেতে। কৃষি রেডিওর ওপর ছিল তাদের মুল ভরসা। কিন্তু এ বছর জানুয়ারী মাস থেকে হঠাৎ করে কর্তৃপক্ষের অবহেলা ও বরাদ্দ জটিলতার কারনে কার্যক্রমে ভাটা পড়ে। কিন্তু কৃষি রেডিও কর্তৃপক্ষ কৃষক, জেলের আবহাওয়ার পুর্বভাস ও সাধারণ মানুষকে সচেতন মুলক অনুষ্ঠান চালিয়ে আসছে। গত পয়েলা এপ্রিল কৃষি তথ্য সার্ভিস, খামার বাড়ী পরিচালক মোঃ মশীহুর রহমান স্বাক্ষরিত এক চিঠির আদেশে জনপ্রিয় কৃষি রেডিও বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়ে কৃষক, জেলেসহ অন্তত পাচ লক্ষাধীক সাধারণ মানুষ। কৃষি রেডিও বন্ধ হওয়ায় কৃষকরা ঠিকমত চাষাবাদ করতে পারছে না ও জেলেরা নদীতে যেতে পারছে না। সাধারণ মানুষ বঞ্চিত হয়ে বিনোদন থেকে। দ্রুত এ কৃষি রেডিও চালু করে পুনরায় সম্প্রচারের দাবী জানান ভুক্তভোগীরা।

নাচনাপাড়া গ্রামের কৃষক মোঃ কামাল মোল্লা বলেন, কৃষি রেডিও ছিল প্রান্তিক মানুষের তথ্যের প্রাণ। আবহাওয়ার পুর্বাভাস জানতে প্রান্তিক মানুষের কৃষি রেডিওর বিকল্প ছিল না। সেই রেডিও বন্ধ হয়ে যাওয়ায় উপকুলের মানুষ বেশ ভোগান্তিতে পরেছে। দ্রুত কৃষি রেডিও চালুর দাবী জানান তিনি।

শ্রেতা ময়নারানী বলেন, বিনোদনসহ কৃষি রেডিওর বিভিন্ন অনুষ্ঠান শুনতাম, খুব ভালো লাগতো। কিন্তু গত ১০-১২ ধরে কোন অনুষ্ঠান শুনতে পারছি না। দ্রুত কৃষি রেডিও চালুর দাবী জানান তিনি।

কৃষক কামাল সিকদার বলেন, কৃষি রেডিওর তথ্য শুনে অনেক ফসল চাষাবাদ করেছি। এখন কয়েক দিন ধরে বন্ধ পাচ্ছি।

জেলে সাইদুল বয়াতি বলেন, কৃষি রেডিওর আবহাওয়া পুর্বাভাস জেনে সাগর ও নদীতে মাছ ধরতে যেতাম কিন্তু কয়েকদিন ধরে রেডিও বন্ধ পাচ্ছি।

আমতলী কৃষি রেডিও ষ্টেশন ম্যানেজার (অতিরিক্ত দায়িত্ব) শেখ হাবিবুর রহমান বলেন, বৈশ্বিক কারনে কৃষি তথ্য সার্ভিস কর্তৃপক্ষ কৃষি রেডিও সাময়িকভাবে বন্ধ করেছেন।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, কৃষি রেডিও পুনরায় চালু করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হবে।

খামার বাড়ী কৃষি তথ্য সার্ভিস উপ-পরিচালক ফেরদৌসী ইয়াসমিন বলেন, অর্থনৈতিক সংঙ্কটের কারনে আপাতত বন্ধ করা হয়েছে। অর্থ বরাদ্দ পেলে পুনরায় চালু করা হবে।

খামার বাড়ী কৃষি তথ্য সার্ভিস পরিচালক মোঃ মশীহুর রহমান বলেন, অল্প দিনের মধ্যেই কৃষি রেডিও পুনরায় চালুর ব্যপারে উদ্যোগ নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!