শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন

মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন

নিজস্ব প্রতিবেদক: মানবিক ও সামাজিক কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে একঝাঁক উদীয়মান তরুণদের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজের অসহায়, দুঃস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই সংগঠনটির পথচলা শুরু হয়েছে।

সংগঠনের সভাপতি মোঃ রক্তিম মোল্লা বলেন, “হায়াত না থাকলে মৃত্যু হবেই, কিন্তু রক্তের অভাবে কাউকে যেন মৃত্যু বরণ করতে না হয়-এই লক্ষ্য নিয়েই আমরা কাজ শুরু করেছি।”

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ ইসলাম হৃদয় জানান, মানব সেবাই তাদের মূল উদ্দেশ্য। তিনি বলেন, “রক্তের অভাবে যেন কোনো মানুষ প্রাণ না হারায়, সেই লক্ষ্য সামনে রেখে আমরা বিনামূল্যে রক্তদান কার্যক্রম পরিচালনা করবো।”

তিনি আরও জানান, সংগঠনের উদ্যোগের মধ্যে রয়েছে অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়ন।

এদিকে, তরুণদের এমন মহৎ উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

সংগঠনের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন, সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবেন।

‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এই মহৎ উদ্যোগে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!