কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ-সম্পাদক জাবেদ মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন
কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ

কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় অটোচালক মো. জাহাঙ্গীর মৃধাকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মো. শাহআলম রাড়ি সহ ৩/৪ জনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে শামিম মৃধা (৩৫) কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামে শহিদুল ফরাজীর বাড়ির সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে জানা যায়, একটি বেওয়ারিশ কুকুরে শাহআলম রাড়ির পালিত ছাগলকে কামড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে জাহাঙ্গীর মৃধার ওপর হামলা চালায়। তিনি পেশায় একজন অটোগাড়ি চালক এবং দৈনিক আয়ে সংসার চালিয়ে আসছেন।

ঘটনার দিন তিনি দৌলতপুর খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে পাখিমারা বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে অভিযুক্তরা যাত্রী সেজে তার অটোগাড়ি থামাতে বলে। সরল বিশ্বাসে গাড়ি থামালে তারা তাকে অটোর ভেতরে ফেলে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

এক পর্যায়ে শাহআলম রাড়ি রাস্তার পাশ থেকে একটি ইট নিয়ে তার মাথায় আঘাত করলে ডান চোখের ভ্রুর ওপর গুরুতর কাটা জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। এতে তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে।

পরে তিনি রাস্তায় লুটিয়ে পড়লে আরও কয়েকজন তাকে বুকে ও পাঁজরে লাথি মেরে গুরুতর আহত করে। এ সময় তার পকেটে থাকা নগদ ১০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত এর সাথে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!