অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন

অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন

কুয়াকাটা প্রতিনিধিঃ ছোট্ট শরীর, কিন্তু লড়াইটা যেন জীবন-মৃত্যুর। মাত্র পাঁচ বছরের শিশু ফারজানা আক্তার বিলকিস আজ বিছানায় পড়ে আছে জটিল স্নায়বিক রোগে। এক সময় যে শিশুর হাসিতে ঘর ভরে থাকত, আজ সেই ঘরে শুধু অসহায় কান্না আর দুশ্চিন্তা। দীর্ঘদিনের চিকিৎসা ও অর্থ সংকটে পরিবারটি এখন পুরোপুরি ভেঙে পড়েছে।

শিশুটির জন্ম ৫ মে ২০২১। তার বাবা মোঃ ফারুক ও মা রহিমা বেগমের বাড়ি কলাপাড়া উপজেলার ৭নং লতাচাপলী ইউনিয়নের কালাইয়া পাড়া (কুয়াকাটা) গ্রামে। প্রায় আট মাস আগে হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয় বিলকিস। প্রথমে তার ব্রেইনে রক্তক্ষরণ (ব্রেইন হেমারেজ) ধরা পড়ে এবং পরে ধীরে ধীরে অঙ্গ-প্রত্যঙ্গ প্যারালাইজড হয়ে যায়।

প্রথমে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক শিশু নিউরোলজিস্ট ও শিশু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

মেয়ের চিকিৎসা চালাতে গিয়ে বাবা মোঃ ফারুক, যিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন, আজ সর্বস্বান্ত। চিকিৎসা, ওষুধ ও হাসপাতালে অবস্থানে ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি আর্থিকভাবে চরম বিপর্যয়ে পড়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিও এখন দিশেহারা অবস্থায়।

শিশু নিউরোলজিস্ট ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মুঈন উদ্দীন তালুকদার জানিয়েছেন, বিলকিসের সুস্থতার জন্য দীর্ঘমেয়াদি চিকিৎসা, নিয়মিত থেরাপি ও বিশেষ যত্ন প্রয়োজন। কিন্তু অর্থের অভাবে সেই চিকিৎসা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে পরিবারের জন্য।

এ অবস্থায় সমাজের হৃদয়বান ব্যক্তি, প্রবাসী ও দানশীল প্রতিষ্ঠানের প্রতি আকুল আবেদন- এই শিশুটির চিকিৎসায় পাশে দাঁড়ান। আপনার সামান্য সহায়তাই হয়তো বিলকিসকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে। সহায়তা পাঠাতে পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা। বিলকিসের বাবা ফারুকের মোবাইল নাম্বার ০১৭২৩ ৭৭৭৮৬৮ (নগদ/বিকাশ)।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!