শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা

কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলা নববর্ষকে ঘিরে বৈশাখী আনন্দ শোভাযাত্রা। বাঙালির ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে এ আয়োজন ছিল চোখধাঁধানো ও ব্যতিক্রমী।

শোভাযাত্রার প্রধান আকর্ষণ ছিল প্রায় ১৪ ফুট লম্বা ইলিশ মাছের প্রতিকৃতি। এছাড়া ঘোড়া, বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, শান্তির প্রতীক পায়রা, বিলুপ্তপ্রায় পেঁচা ও বকের নান্দনিক প্রতিরূপ দর্শনার্থীদের মুগ্ধ করে। লোকজ ঐতিহ্যের অংশ হিসেবে প্রদর্শিত হয় কৃষকের হারিয়ে যাওয়া জোংরা, লাঙ্গল-জোয়াল, দোতারা, জেলেদের জাল এবং গ্রামীণ জীবনের পুরনো অনুষঙ্গ হুক্কা।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কলাপাড়া পৌর শহরের কলাপট্রি সংলগ্ন রংধনু ক্লাবের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন, যার মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ, সংগঠনের সদস্য ও শিশু-কিশোররা ছিল উল্লেখযোগ্য।

শোভাযাত্রা চলাকালে সংগঠনের পক্ষ থেকে ভ্যানে করে ঐতিহ্যবাহী বৈশাখী খাবার-মুড়ি, বাতাসা, নকুলদানা, খৈ ও জিলাপি-বিতরণ করা হয়।

নববর্ষ উদযাপন উপলক্ষে রংধনু ক্লাব দুই দিনের কর্মসূচি হাতে নিয়েছে। এর দ্বিতীয় দিনে কলাপাড়া হেলিপোর্ট মাঠে আয়োজন করা হয়েছে গ্রামীণ হারিয়ে যাওয়া খেলাধুলা, যেমন দাড়িয়াবান্ধা, কবিতা উৎসব, নাচ-গানসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজক কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির জুয়েল শিকদার জানান, নতুন প্রজন্মের কাছে বাঙালির সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই তাদের এ উদ্যোগ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!